• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে পিকআপ ভর্তি ৪৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : ৪৬ কেজি গাঁজাসহ নরসিংদীতে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আল আমিন শেখ (২৩)।
র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ ও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category