• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অক্ষরকে দ্রুত ফিরিয়ে লড়াইয়ের ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অক্ষর প্যাটেলকে রাহুলের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরিকল্পনা ছিল, দ্রুত রান তুলে দেবেন এই ব্যাটার। তবে সেই পরিকল্পনা ব্যর্থ করেছেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন অক্ষর, ফিরতি ক্যাচ নিয়েছেন রিশাদ নিজেই। ৮ রান করে অক্ষর ফেরায় দেড়শর আগে চতুর্থ উইকেট হারাল ভারত। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
৩৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। ৬৫ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার রাহুলের সংগ্রহ ৫ রান।
ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশ যতটা খারাপ করেছিল, বোলিংয়ের শুরু হয়েছে তার চেয়েও খারাপ। নতুন বলেও ধারহীন ছিলেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। তাদের সাদা-মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।
শুরুর পাওয়ার প্লের শেষ ওভারে এসে ইনিংসে প্রথমবার সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন তাসকিন। সেখানে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি রোহিত। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় কভার পয়নেটের দিকে, সেখানে খানিকটা পেছনের দিকে সরে সহজ ক্যাচ নিয়েছনে রিশাদ।
উইকেটে এসে শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন বিরাট কোহলি। কিন্তু এই টপ অর্ডার ব্যাটার থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। ইনিংসের ২৩তম ওভারে রিশাদের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্যের হাতে সহজ ক্যাচ দিয়েছেন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ২২ রান।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়াস আইয়ার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই ব্যর্থ হলেন। চারে নেমে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২৮তম ওভারে অফকাটার বুঝতে না পেরে বৃত্তের মধ্যেই ক্যাচ দিয়েছেন আইয়ার।
এর আগে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category