• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘কাজের লোক’ চিকিৎসক সেজে বিদেশ যাচ্ছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি আরব আমিরাত সফরকালে এক অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সফরকালে সংযুক্ত আমিরাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া। কাজের লোক ডাক্তারের (চিকিৎসকের) সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না। কিন্তু সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসেছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, এটা অসম্ভব কিছু নয়। এজন্য শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি তা সবই অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, শিগগির হতে হবে। অপেক্ষা করলে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category