• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ কাঁকড়া সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটকুকুমারী খাল হতে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার পানখালী গ্রামের আব্দুল্যাহ সরদার (৩৮) ও আজমল হোসেন (২৩)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category