সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : ‘সুস্থ দেহে সুস্থ মন, ক্রীড়ায় করে আনয়ন’ এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক বনভোজনের আয়োজন করা হয়। সোমবার দিন ব্যাপি পিরোজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের সদস্য, আরসি শিশু ও অভিভাবকদের নিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটি পিরোজপুর এর আয়োজনে স্থানীয় চাঁদমারি পারিবারিক শিশুপার্ক ও বালুরমাঠ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পরে জেলা শহরের সিআইপাড়া শেখবাড়ির পারিবারিক শিশুপার্কে বিজয়ীদের মাঝে পুরস্কার বির্তরন করা হয়। ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মুর্শিদ সেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পারভেজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, ৬নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আকনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাবতাদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হোক। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর হোক এবং শতবর্ষ যাবৎ চলতে থাকে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদেও ডিসপ্লে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।