• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই ইউনিয়নের ন্যার‌্যার ভাঙতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো. আরাফাত (৫)। তারা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজারগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলি, ককটেলসহ গ্রেপ্তার ২
একেএম শাহজাহান ঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আমেরিকার তৈরী ১টি পিস্তল, দেশীয় তৈরী ওয়ান শুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল ১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। এর আগে,গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো.ইমাম হোসেন (৫০)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category