• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর পলাশে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির দায়ে অনন্ত কুমার ধর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালিয়ার বকুতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক তার ফেসবুক অ শ ইধর নামের আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে অশালীন উক্তি করে। যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নজরে পড়ে। পরে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে।
পলাশ থানার ওসি মোঃ মনির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবপুরে গ্রেপ্তার আ’লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আবিদ হাসান জজ মিয়া নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা।
থানায় এসে পুলিশকে পেটানোর দায়ে করা মামলায় আবিদ হাসান জজ মিয়াকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন।
আবিদ হাসান জজ মিয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলার পূবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
ওসি জানান, ডেভিল হান্ট অপারেশনে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি একাধিক মামলার আসামী নাদিম সরকারকে সোমবার গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। জজ মিয়া নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি ধমকি দেন।
পরে থানার হাজতখানায় থাকা চেয়ারম্যান নাদিম সরকারের সাথে দেখা করতে চান তিনি। এসময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়েন।
এক পর্যায়ে জজ মিয়া বলেন, “এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে।” তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষনাৎ পুলিশ তাকে আটক করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাঁধা প্রদান ও মারধরের অভিযোগে শিবপুর থানায় মামলা করেছেন। পরে আজ মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category