• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সচিব নাসরিন আফরোজ এর বাগেরহাটে আ: লতিফ ফাউন্ডেশন পরিদর্শন

মোয়াজ্জেম হোসেন মজনু :
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, বাগেরহাট : লতিফ মাস্টার ফাউন্ডেশন-বাগেরহাট কমপ্লেক্সে অবস্থিত বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শনে গতকাল ঐতিহ্যবাহী বেশরগাতী গ্রামে আসেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ। তার উপস্থিতিতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সুফল ভুগিরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম লতিফ মাস্টারের সুযোগ্য সাহেবজাদা ড. ফরিদুল ইসলাম বাবলু সচিব মহোদয় ও জগলুল ইসলাম সিপিএ তাদের গণমানুষের ভাগ্য উন্নয়নে দক্ষতা বৃদ্ধির লক্ষে বহুমুখী কর্মকাণ্ডের গুরুত্ব বর্ণনা করেন। ড. ফরিদ এর প্রশিক্ষিত মানুষ গঠনের পরিকল্পনা প্রশংসার দাবিদার। তারা মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সচেতন মানুষ গঠনে কাজ করে যাচ্ছেন।
এসময় সচিব নাসরিন আফরোজ ফাউন্ডেশনের অধীনে সক্রিয়ভাবে পরিচালিত সাত টি প্রতিষ্ঠান পরিদর্শন এবং নতুনভাবে পরিকল্পনাধীন তেরটি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সার্বিক বিষয় সম্পর্কে আগামীতে সাহায্য করার প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় সরকারি কর্মকর্তা স্থানীয় সুধী ও সাংবাদিক সহ প্রতিষ্ঠান পরিচালনাকারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category