• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,গত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর সাথে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো: সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে দুপুরে সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় চেয়ারম্যানের চাচাতো ভাই এর স্ত্রী শান্তা ইসলাম। পরে স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলাম নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন দেখা গেছে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category