• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মোঃ আল আমিন :
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাধবদী পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন গুলো। গতকাল ৫ই ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি মাধবদী এস.পি ইনস্টিটিউশন এর সামনে থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যানচেষ্টার চত্তরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাকারিয়া এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক দেলোয়ার হোসেন, থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম পাগলা, সাবেক ছাত্রদল নেতা মোঃ আল আমিন, সাবেক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ প্রমুখ। বিক্ষোভ শেষে আলোচনায় বক্তারা বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে দলের বদনাম করছেন, তাদের হুশিয়ার করে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নরসিংদী সদর আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন ভাই এর স্বার্থে ও দলের সুনাম রক্ষার্থে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category