• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও আ.লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মাসুম ফরাজি :
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি নেতা আবু সালেহ‘র বিরুদ্ধে অনলাইন পেইজে মিথ্যা সংবাদ প্রচার ও আটককৃত আ.লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তবে পুলিশ বলেছে কাউকে ছেড়ে দেয়া হয়নি। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বেতমোর বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।
এসময় ইউনিয়ন বিএনপি নেতা পান্না মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন ফরাজি, উপজেলা বিএনপি নেতা শামস্ সওকত, মাহবুবুর ইসলাম নান্না, যুবদল নেতা ওলিউল ইসলাম রিপন মাতুব্বর, জাহাঙ্গীর হোসেন বাদল, ছাত্রদল নেতা মো. রিযাজ উদ্দিন, ইউনয়ন যুবদল নেতা মো. হাফিজ খান, মো. নুরুজ্জামান পাত্তর, ছাত্রদল নেতা আবু হানিফ প্রমূখ।
বক্তারা বলেন, বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ,লীগ সাংগঠনিক সম্পাদক এমাদুল হককে দস্যু প্রকৃতির লোক আখ্যা দিয়ে স্থানীয় জনতা আটক করে গত রোববার পুলিশের হাতে তুলে দেন। তাকে ছাড়িয়ে নিতে উপজেলা বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বাদল ও পৌর যুবদল নেতা আবুল কালম আজাদ (আবু মাস্টার) সুপারিশ করেন বলে দাবি করেন। পরে থানা পুলিশ এমাদুল হককে ছেড়ে দেন। অপর দিকে এমাদুল হক ছাড়া পেয়ে ৯ নং ওয়ার্ড বিএনপি‘র সাবেক সভাপতি আবু সালেহ চাঁদা দাবি করেছে বলে স্থানীয় দুই আনলাইন পেইজে বিবৃতি দেন। এঘটনায় মঠবাড়িয়া থানার দায়িত্বে থাকা কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম এর কড়া সমালোচনা ও আ.লীগের দোষর আখ্যা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে তার অপসারনের দাবি করেন।
এ ব্যাপারে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালম আজাদ (আবু মাস্টার) তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আ.লীগ নেতা এমাদুল হকের পক্ষে কোন প্রকার সুপারিশের প্রমান পেলে আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল বলেন, আ.লীগ নেতাকে ছাড়ার ব্যাপারে সুপারিশের প্রশ্নই আসেনা। রাজনৈতিক গ্রুপিংয়ের কারনে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
মঠবাড়িয়া থানার (ওসি তদন্ত) আব্দুল হালিম বলেন, অসুস্থতার কারনে এমাদুল হককে হাসপাতালে চিকিৎসা দিয়ে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category