• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তরাস্থ বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অভিষেক ও পরিচিতিসভা

কাজি আরিফ হাসান :
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অনুষ্ঠিত হয়ে গেল উত্তরাস্থ বৃহত্তর কুমিল্লা এ্যাসোসিয়েশনের (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) অভিষেক ও পরিচিতিসভা। তথ্য নিয়ে জানা গেছে, ২০২৪ইং সালের ১ নভেম্বর এই উত্তরাস্থ বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোশিয়েসনের আত্মপ্রকাশ হয়। একতা, বন্ধুত¦, মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনে মো: খালিদ বিন হাকিম দুলালকে সভাপতি, মোঃ মনির হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ দেলোয়ার হোসেন আকাশকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.শাহদাত হোসেন বাপন (সহকারী এটর্নী জেনারেল বাংলাদেশ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, বিডিআর বিদ্রোহে বিশেষ ট্রাইবুনাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাসুদ নিজাম(ব্যবস্থাপনা পরিচালক, তাকদির প্রোপার্টিস), তাজুল ইসলাম (ব্যাবস্থাপনা পরিচালক, তাকদির ফুড এন্ড বেভারেজ), ইঞ্জিঃ শফিক উল্লাহ ভূইয়া (ব্যাবস্থাপনা পরিচালক,এমিকন গ্রুপ), আব্দুল লতিফ জাবের (ব্যাবস্থাপনা পরিচালক, নাসিজ এ্যাপায়রেলস)। উক্ত অভিষক ও পরিচিতি সভায় উপস্থিত অন্যান্য অতিথি বৃন্দরা হলেন: শাহাদৎ হোসেন, নুরে আলম চৌধুরী,হাজী আবুল বাসার, মজিবুর রহমান,আক্তারুজ্জামান ভূইয়া,আবু সুফিয়ান জুয়েল,মাহবুবুর রহমান, মনির হোসেন রবিন(সহকারী অর্থ পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমূখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত অনুষ্ঠিত হয় এবং কোরআন তেলোয়াত করেন শাহাদৎ হোসেন। এর পর অতিথিদের আসন গ্রহন ও ব্যাচ পরিধান করানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি তার মুল্যবান বক্তব্যে জানান, এটি একটি অরাজনৈতিক ও সমাজিক সংগঠন। তিনি আরো বলেন, এটা সামাজে সুবিধাবঞ্চিত ও অসহাদের পাশে থেকে কাজ করার সংগঠন, এই সংগঠন কোনো সদস্য রাজনৈতিক প্রভাব খাটায় তহলে তাকে অবশ্যই সংগঠ থেকে অব্যহতি দেয়া উচিৎ,কারন এটা একটি রাজনীতি মুক্ত সংগঠন আর একথাগুলো রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় উক্ত আলোচনাসভায় তিনি একথা বলেন। অন্যান্য অতিথি বৃন্দও তাদের বক্তব্যে, সততা ও নিষ্ঠার সহিত সংগঠনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সংগঠনের সভাপতি মো:খালিদ বিন হাকিম তার বক্তব্যে,সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এবং সংগঠনের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের নিয়মকানুন মেনে চলতে হবে এবং নিঃস্বার্থে কাজ করতে হবে, তিনি আরো বলেন, এ সংগঠনের কার্যক্রমের পাশাপাশি সরকারি অনুমোদনেরও চেষ্টা চলছে এবং বর্তমান এই সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে দঃখান প্রেমবাগান সংলগ্ন যুব প্রশিক্ষণ কেন্দ্রে আপাতত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে, তবে ভবিষ্যতে এ সংগঠনের নিজস্ব অফিস নেয়া হবে। এপরে প্রধান অতিথি সংগঠনে সভাপতি ও সাধারণকে ক্রেস্ট প্রদান করেন। উক্ত আলোচনাসভায় সভাপতিত্বে করেন মো:খালিদ বিন হাকিম দুলান। অভিষেক ও আলোচনাসভা অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন মোঃ মনির হোসেন(সদস্য সচিব) এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ দেলোয়ার হোসেন আকাশ, ‌আবদুল মান্নান, আব্দুল্লাহ আল নোমান,আবুল হাসনাত আরিফ,সাব্বির আজাদ,রাফসান জানি,মির্জা পারভেজ হোসেন। উক্ত অভিষেক অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধা ৬ টায় শুরু হয়ে সংগঠনের কমিটি ঘোষণা ও আলোচনা সভার পরে রাত ১০ টায় নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category