• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী : রিফাত রশিদ

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, সাভার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দিবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।
মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট পরবর্তী সময় নানা সমস্যার কথা তুলে ধরেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category