• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে কৃষকদের মানববন্ধন

আতাউর শাহ্ :
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁয় পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলে পাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওইসব এলাকার কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সংসদ সদস্যর চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই সেচ প্রকল্প জোরপূর্বক দখল করে উচ্চ হারে পানির মূল্য নির্ধারণ, জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করলেও কৃষকরা তা পরিশোধ করে দেয়। চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা বিদ্যুৎ বিল রেখে পালিয়ে আছেন সালমান ফারসি সৌরভ। এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে নতুন সংযোগ প্রদানের অপরগতা জানান তারা। এমতাবস্থায় হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন অনিশ্চিয়তার মুখে। তাই দ্রুত এই দুই সেচ প্রকল্পে বিদ্যুতের নতুন সংযোগ দাবি জানান বক্তারা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, কৃষক মুনসুর আলী মাস্টার, ফজলু সাকিদার, মহাতাপ সাকিদার, লিটন সাকিদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category