• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একজন আটক

মোঃ আল আমিন :
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করাসহ কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাকিব হোসাইন।
এর আগে শনিবার বিকালে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও আটক করা হয়। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করে।
এসময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ০৭ পিস শ্যাম্পু, ০৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি আটাশ লাখ টাকা।
র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মোঃ সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category