• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীর শেখেরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ডিস, ওয়াইফাই ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনজু মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বখতিয়ার নামে একজন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজু মিয়া (২২) মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ওয়াইফাই ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিনদিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা। এই জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিস ব্যবসার কর্মী মনজুরের মৃত্যু হয়। এসময় আহত হয় তাঁতীদল নেতা বখতিয়ার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।

নরসিংদীর পলাশে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
নরসিংদীর পলাশ উপজেলায় দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৭ জানুয়ারী শুক্রবার সকাল ৬টায় উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান।
আহতরা হলেন- ট্রাক চালক শরীয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, “পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দোয়েল ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাস ও ট্রাকের চালক ও যাত্রীসহ ৮ জন।”
আহত ট্রাক ও বাস চালকসহ বাসের আরও ছয় যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বেলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category