• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জি এম জাকির হোসেন :
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণর ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জানুয়ারী) বেলা ১২টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ শহীদুল আলম আনসারী, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, দাকোপ উপজেলা শাখার বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা আবুসাইদ, চালনা পৌরসভার আহবায়ক মোজাফফর হোসেন, সাবেক সভাপতি শাকিল আহমেদ দিলু, খুলনা জেলা ক্রিড়া সদস্য ফাহাদ উদ্দীন পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রনেতা আলামীন হোসেন, সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিক বৃন্দ এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।

দাকোপে সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
দাকোপ খুলনা প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় , ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল,চেয়ারম্যাননিহাররায়, দাকোপ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুবাইয়াত আল আজাদ,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস , দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, করুনা কান্তি সরকার, শেখ সেলিম আহম্মেদ, ইফতেকার হোসেন, কৃষক আশুতোষ মিস্ত্রী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category