• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে পিআইওকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : দাকোপে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের‘র পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দাকোপ প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করেন।
মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিএ কুরআন তেলায়ত প্রেসক্লাবের সিনিয়র সহজ সভাপতি জি এমন জাকির হোসেন। গীতা পাঠ করেন সাবেক সভাপতি সবচিন মন্ডল। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিদায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূঁইয়া শিপন, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি আতাউর রহমান, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহজ সভাপতি কুমারেশ বিশ্বাস, অর্থবিষয়ক সম্পাদক বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পদক পারুল বেগম, সিনিয়র সাংবাদিক জি এম আজম, প্রবীর রায় বাপ্পি। সভা শেষে সংবর্ধিত বিদায় অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মননা স্মারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category