• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান বাংলাদেশ ‘যৌথ ব্যবসায়িক পরিষদ’ গঠনে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বুজবাংলা২৪ডটকম, ঢাকা : সোমবার পাকিস্তান ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এবং বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
যৌথ ব্যবসায়িক পরিষদ গঠনের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফপিসিসিআইর সভাপতি আতিফ ইকরাম শেখ এবং এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।
যৌথ ব্যবসায়িক পরিষদ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যের আদান-প্রদান, ব্যবসায়িক প্রতিনিধি দল এবং উভয় দেশের বাণিজ্য প্রদর্শনীতে ব্যবসায়ীদের অংশগ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির অন্যান্য উদ্যোগ পরিচালনা করবে এবং পারস্পরিক বৃদ্ধির সম্ভাবনা উদঘাটনে সহায়ক হবে বলে জানানো হয়।
হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই উদ্যোগকে উভয় পক্ষের ব্যবসা সহজতর করার, সহযোগিতা উৎসাহিত করার এবং পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নত করার একটি অগ্রগতি হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category