• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর আগে এদিন সকালে নুপুর আখতার আদালতে বাদী হয়ে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দিবেন বলে জানান। পরে বিকেলে এ আদেশ দেন।
আরো যাদের আসামির করার আবেদন করা তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। অতঃপর তিনি বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে থাকেন। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category