• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২ জন শিক্ষককে অনৈতিক কার্যক্রমের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৪নং কয়রা লঞ্চঘাট বাজারে অভিভাবক,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম, আবু সাঈদ মোল্যা, আবুল কালাম শেখ, মাওলানা শিহাব উদ্দিন, নুরুজ্জামান খোকা, আঃ মান্নান মল্লিক,নুরী শেখ, হাফেজ আবু হানিফ, মজিবার মৃধা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ বিরোধী অনৈতিক কার্যক্রমে অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার
দুই শিক্ষক শিউলি আক্তার ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। শুধু সাময়িক বরখাস্ত নয়, তাদের স্থায়ী বহিস্কার করতে হবে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই দুই শিক্ষকের বিরুদ্ধে পুর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের এ ধরনের কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য তারা তাদের স্থায়ী বহিস্কারের দাবি জানান। মানববন্ধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category