• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

স্পোর্টস ডেস্ক :
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গুঞ্জনটাই দিনশেষে হলো সত্যি। চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও পাস করা হলো না সাকিব আল হাসানের। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেই নিষিদ্ধ হচ্ছেন তিনি।
গেল দুদিন ধরেই বাতাসে ভাসছিল তথ্য। চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। খেলতে হবে ব্যাটার পরিচয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে।
সাকিবের এমন নিষেধাজ্ঞার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়ার ইস্যুতেও জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category