সবুজবাংলা২৪ডটকম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় একাধিক আলিয়া, নুরাণি ও হিফজুল কুরআন শিক্ষা পতিষ্ঠান গুলোতে দীর্ঘ দিনে সরকারি উন্নয়নের ছোয়া লাগেনি। যার পরিপ্রেক্ষিতে শিক্ষা পতিষ্ঠান গুলো ভবন বিহীন টিনসেট জরাজীর্ণ হয়ে পাড়েছে। যেখানে দুই হাজার শিক্ষাথিরা অতি কষ্টে দ্বীন ও ইলম শিক্ষায় অংশ গহন করছে। দেখার কেউ নেই। সংশ্লিষ্ট এলাকা ও একাধিক হাফিজিয়া মাদ্রাসার হাফেজ সাহেবদের সাথে আলাপ কালে তারা জানান। দীর্ঘ দিন ধরে সরকারি সহযোগিতা ছাড়ায় সম্পুর্ন এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গড়ে উঠেছে শিবগঞ্জ উপজেলার হিফজুল কুরআান শিক্ষা প্রতিষ্টান। কুরআন শিক্ষায় আলোকিত করার জন্য শিক্ষক মন্ডলিরা মরিয়া হয়ে উঠেছে। শিক্ষক মন্ডলিরা চায় প্রতি ঘর কুরআনের আলোয় আলোকিত হোক। এ ব্যপারে আলিয়া মাদ্রাসার মোহতামামি মাওলানা মোহাম্মদ মুস্তফীজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিগত দিনে ফেসিবাদি আওয়ামীলীগ সরকার কওমি মাদ্রাসার নাম শুনলে বিরক্ত মনে করতেন। যে কারণে দেশের বিভিন্ন স্থানে কোমল মতিরা কুরআন শিক্ষায় পিছিয়ে ছিল। বর্তমান অন্তর্বতীর্কালিন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব দেশের সকল প্রান্তের মানুষকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য নির্দেশ দেওয়ায় বাংলাদেশের মসুলমান পরিবারের সদস্যরা ডক্টর ইউনুস সাহেবের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি শিবগঞ্জ উপজেলাসহ দেশের সকল প্রান্তের কওমি মাদ্রাসাগুলোকে সরকারি করন এবং টিনসেট ঘরের স্থলে ভবন তৈরি করার জন্য সকল কওমি মাদ্রাসা ও হিফজুল কুরআনের হাফেজ সাহেবরা দাবী জানান। তাদের প্রতিষ্ঠানের জরাজীর্ণ ঘরগুলোকে ভবনে পরিণত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।