• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী। রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
তারা বলেছেন, ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে মালিন্দো এয়ারের ফ্লাইট নম্বর ওডি-১৬২। মালয়েশিয়া থেকে বাংলাদেশগামী এই বিমানের যাত্রীরা বর্তমানে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রোববার রাত ১০টায় মালোন্দ এয়ারের ফ্লাইট ছাড়ার কথা থাকলেও সঠিক সময়ে ছাড়তে পারেনি। পরে সেখান থেকে ১ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে যাত্রা করে সেটি। ভোর ৩ টার দিকে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category