সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে ঐ দিন বেলা ১১ টায় সুন্দরবন পশ্চিম বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরী সভা সংগঠনের সভাপতি অলিয়ার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় বিগত কমিটি বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ রেজা লতিফ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিসাব নিরক্ষক শেখ আবেদুল ইসলাম। এ ছাড়া কার্যকরি সদস্যরা হলেন মোস্তফা জাহিদ, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, ছালাম হোসেন, রাজু আহমেদ, হায়দার আলী। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরকে সুন্দরবন পশ্চিম বিভাগে কর্মরত সকল বন প্রহরীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

কয়রায় বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত
কয়রায় ভয়াবহ অগ্নিকা-ে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে করে ঘরের মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে গত শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বস্তবাড়ির ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন ঐ কয়লার বস্তার আগুন থেকে যায়, আর ঐ বস্তা থেকে আগুনের সুত্রপাত ঘটে। রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে আকবার শিকারীর ঘরবাড়ি সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম
কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। শনিবার সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিবাজারে। স্থানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় সুতিবাজারের চা ব্যবসায়ী বাবলু মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের কালাম গাজী ও তার পুত্র আবু ইছা বাবলুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কাছে থাকা ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। শুধু তাকে নয় একই সময় কাঁকড়া ব্যবসায়ী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম হোসেন ও স্থানীয় আঃ গফফারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এদের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন, পুর্বের শত্রুতার জের ধরে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরনময় ঢালী বলেন, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির কমিটি গঠন, আজিজুল সভাপতি ও ইমাম হোসেন সম্পাদক নির্বাচিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়। এর আগে ঐদিন বেলা ১১ টায় খুবির সম্মেলন কক্ষে মেহেবুব হাসান মিথুনের সভাপতিত্বে এক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ এস এম মাহবুবুর রহমান সহ সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম সভাপতি এবং ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উল আরেফিন, সাংগঠনিক সম্পাদক জীবন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াকিদ সাবির, অর্থ সম্পাদক সৌমিত্র রায়, দপ্তর সম্পাদক তাকিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান সোহাগ , ছাত্র বিষয়ক সম্পাদক জিএম মাহিন আলম, কার্য-নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন, পিংকি মন্ডল, প্রেরণা রায়, অপূর্ব সরকার, ও চন্দ্রিকা সানা।