• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে ৩ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

বায়েজীদ :
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা আইন লঙ্ঘনের দায়ে ৩ ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার ও পরিবেশ অধিদপ্তর।
শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় অবস্থিত সাইদুরের ইটভাটায় ৬ লাখ টাকা,মহদীপুর ইউনিয়নের ঠুঠিয়াপাকুর বাজার এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর ইটভাটায় ৪ লাখ টাকা ও কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজার এলাকায় অবস্থিত বাবুর ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও নেতৃত্ব দেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীসহ পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category