• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেফতার

এসও টুটুল :
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সবুজ বাংলা২৪ডটকম, গাজীপুর : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ১৯শে জুলাই শুক্রবার সারাদেশের আলোচিত উত্তরায় ছাত্র জনতার আন্দোলনের হামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এর সাথে সঙ্গীয়, গাছা থানার ছাত্রলীগ সাবেক সভাপতি মাসুদ রানার কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ডিসেম্বর) রাত পৌনে ১০টায় জিএমপি গাছা থানার আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক সড়কের একটি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবেক সভাপতি মাসুদ রানা গাজীপুর মহানগরীর গাছা থানার ৩২নম্বর ওয়ার্ডের বসুরা এলাকার কবির হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট এর পূর্বে পতিত আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্রজনতার উপর নৃশংস হত্যাকাণ্ড-সহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেসব মামলায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গাছা থানা পুলিশের বিশেষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানাকে গ্রেফতার করে নিয়ে আসার পরপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলবদ্ধভাবে থানায় উপস্থিত হতে দেখা যায়।
গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গণমাধ্যমকে জানান তার বিরুদ্ধে গত ২৭সেপ্টেম্বর গাছা থানার ২০নং মামলায় তাকে বুধবার রাত পৌনে ১০টায় নগরীর গাছা থানাধীন সুলতান হাসপাতালের পাশ থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সর্পোর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category