• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীর পাঁচদোনায় যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

মোঃ আল আমিন :
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদী প্চাদোনায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বুত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের সামনে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। পরিবারের পক্ষ হতে তাকে ইউনিয়ন ছাত্রদলের সদস্য দাবি করা হলেও তা অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। নিহত হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক শাহ আলম ও টিটু হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এসময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্যভ্রষ্ট গুলি ছুড়ে মোটরবাইকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বুকে ও মাথার পাশে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত পৌনে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, বুকে ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। নিহত হুমায়ুনের বিরুদ্ধে ৩টি মাদকসহ ৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ব্যডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোন পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার কারণ জানাসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category