সবুজবাংলা২৪ডটকম, রাজৈর (মাদারীপুর) : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজৈর পৌরসভা শাখার কমিটি গঠন উপলক্ষে শুক্রবার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজৈর থানার মোড় মাঠে ফেডারেশনের পৌর শাখার সভাপতি রাকিব উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মাদারীপুর জেলার সভাপতি সাইয়্যেদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: রুস্তম আলী, পৌর শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফাইজুর রহমান মামুন, মোহাইমিনু মোল্লা, মজিবর রহমান মোল্লা, নাজিমউদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর শাখার সেক্রেটারি শাহরিয়ার ইসলাম। ২০২৫-২০২৬ সেশনের জন্য রাকিব উদ্দিন ভুঁইয়াকে সভাপতি, শাহরিয়ার ইসলামকে সেক্রেটারি করে ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।