• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালিত

একেএম শাহজাহান :
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের উদ্ধোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। গত ১০ ডিসেম্বর এই দিবসে মানববন্ধন সহ নোয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে মানববন্ধন মোটরসাইকেল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হয়ে মাইজদী সারা শহর প্র-দক্ষিন করে সোনাপুর গিয়ে শেষ হয়। এতে ফেডারেশনের সভাপতি সামছুদ্দিন বাহারের নের্তৃত্বে উপস্থিত ছিলেন। উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক মিলন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ ওয়ালিউল্যা, আরো ছিলেন শিক্ষা, ব্যবসায়ী, কর্মজীবি, ছাত্র সহ আরো অনেকে। আমাদের বঞ্চিত গনমানুষ, নির্যাতিত নিপিড়িত জনগষ্টির অধিকার এই পতিপাদ্য নিয়ে এই কর্মসূচি পালিত হয়।

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার‌্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। অনুষ্ঠানে উপ-উপাচার‌্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, তোমরা যখন উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বাহিরে যাবে তখন তোমরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ন থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি শিক্ষার্থী মো. নাফিজ ফুয়াদ ও দেবলীনা মহন্ত রুপকথার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। অনুষ্ঠানে নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category