• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকা বা কাছাকাছি দেশে স্থানান্তর করুন : ইইউ রাষ্ট্রদূতদের প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোও বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ফলে তাদেরও এ বিষয়ে একটা উদ্বেগ আছে।
বিষয়টি উঠেছে আজ অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের ১৯ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে। ড. ইউনূস রাষ্ট্রদূতদের বলেছেন তাদের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউর ১৯ রাষ্ট্রদূতের দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ১৫ জন রাষ্ট্রদূত তাদের মতামত তুলে ধরেন।
বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বর মাসে গোটা মাসজুড়ে আমরা বিজয় উদ্যাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টার-অ্যক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত।’
এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর গত ১৬ বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের বিষয় সংক্ষেপে তুলে ধরেন। তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি, অর্থপাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কীভাবে বিপর্যস্ত করা হয়েছিল সেসব কথা জানান।
বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই মিস-ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি।’
জুলাই গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীরা যে টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
সম্প্রতি জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা আজকের বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্র্বতীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিশদভাবে জানান অধ্যাপক ইউনূস।
বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।
বৈঠকে ইইউর রাষ্ট্রদূতরা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। কিছু পরামর্শ ও সুপারিশ তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে নেওয়ার জন্য স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে। কারণ, এই মুহূর্তে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা ভারতীয় ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না। অনেক সময় এই কার্যক্রম সম্পন্ন করতে বেশ বিলম্বিত হচ্ছে। তাই ইউরোপীয় ইউনিয়নকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে সে বিষয়েও তাদেরকে বলা হয়েছে। আমরা বলেছি, বিভিন্ন জায়গায় যে সকল অপপ্রচার চলছে সেগুলো প্রতিরোধ করে জাতীয় ঐক্য করার প্রচেষ্টা চলছে। একইসঙ্গে জুলাই বিপ্লব কী এবং সেটিকে ঘিরে কেমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে বিষয়েও ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category