• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অভিশংসন ভোট থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পার্লামেন্টে অভিশংসন ভোট থেকে বেঁচে গেছেন। শনিবার পার্লামেন্টে বিরোধী দল এই অভিশংসন প্রস্তাব এনেছিল।
গত সপ্তাহে রাজনৈতিক বিশঙ্খলার অভিযোগ এনে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন। তবে বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে ২৪ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ক্ষমা চান প্রেসিডেন্ট। শনিবার ইউনের অভিশংসনের জন্য পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করেছিল বিরোধী দল।
পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১৯৫টি। তবে ইউনকে অভিশংসিত করতে ২০০ ভোটের প্রয়োজন ছিল। ভোটের আগেই পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান ইউনের দলের আইনপ্রণেতারা। প্রয়োজনীয় সংখ্যক ভোটের অভাবে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
স্পিকার উ ওন-শিক বলেছেন, “আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখানে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা পুরো জাতি দেখছে, বিশ্ব দেখছে। এটা দুর্ভাগ্যজনক যে পর্যাপ্ত সংখ্যক আইনপ্রণেতারা ভোটের জন্য অংশগ্রহণ করেননি।”
প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টি অবশ্য আবারও প্রস্তাব আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইউনের দল জানিয়েছে, তারা সংকট সমাধানের জন্য ‘আরো সুশৃঙ্খল, দায়িত্বশীল’ উপায় খুঁজে বের করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category