সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়খালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ইট, বালু, সিমেন্ট ও নগদ টাকাসহ গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার আঁখিনুর জাহান নীলা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, নোয়াখালী জেলা ডিআরও (ত্রাণ ও দুরে্যাগ) জাহিদ হাসান খান প্রমুখ। গুড নেইবারস বাংলাদেশ এর এডুকেশন এন্ড হেলথ ইউনিটের ডিরেক্টর মি. আনন্দ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ। এছাড়া ছিলেন গুড নেইবারস এর ন্যাশনাল ডিআরআর ফোকাল মি. টমাস মন্ডল, নোয়াখালী ইমারজেন্সি রেসপন্স টিমের টিম লিডার মি. কর্নেল কস্তা, টিম মেম্বার মি. যোসেফ সিদ্দিকি সিয়াদ, মি. রানা পান্ডে এবং মি. আহসানউল হক প্রমুখ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
জাতীয় পতাকার অবমাননা, মসজিদ ভাঙচুর ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার দায়ে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নোয়াখালী হেফাজতে ইসলাম। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ দাবিতে জেলার সূবর্ণচর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে খাট করে দেখার কোনো সুযোগ নেই। একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। নেতৃবৃন্দরা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম । এছাড়া মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা। সমাবেশে হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাসসিরুল বারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন সজিব, সিনিয়র নায়েবে আমির মুফতি ওমর ফারুক, নায়েবে আমির মাওলানা ইসহাক আশ্রাফী প্রমুখ।