• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রা খালে অবৈধ নেটপাটা অপসারনে মিডিয়া ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : উপজেলার কয়রা খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ শিকারের কারনে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেনীর মানুষ। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এ ছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। স্থানীয় অধিবাসীদের সুবির্ধাতে নেটপাটা ও অবৈধ জাল অপসারন করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছে অভিযান পরিচালনার লক্ষ্য এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় সুন্দরবন কোয়ালিশান এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে সহযোগিতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব ও অডিএফ। ক্যাম্পেইনে কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ক্যাম্পেইনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ। পরে উপস্থিত সাংবাদিকরা কয়রা খাল পরিদর্শন করেন।

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা
কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ ডিসেম্বর দুপুর ১২ টার প্রতিষ্ঠানের হলরুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক হরষিত সরকার, মোঃ নূরুল ইসলাম, প্রান কৃষ্ণ মন্ডল, মুকুল হোসেন শিকারী, কৃষ্ণা দাস, প্রভাষ রায়, মুর্শিদা আক্তার লিপিকা, মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষার্থী শাহানাজ ফেরদৌসী হিয়া, আয়েশা সুলতানা, তারিন, প্রেমা, আবু নাফিজ, তুফান মন্ডল প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোস্তফা ফজলুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category