• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে আ’লীগ নেতার জামিন, পিপির ‘নির্লিপ্ততার’ অভিযোগ

একেএম শাহজাহান :
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীতে শ্রমিকদল কর্মী হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা নাসিম উদ্দিন সুনাম কমিশনারকে জামিন দিয়েছে আদালত। শুনানিতে অদৃশ্য কারণে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদৎ হোসেন নির্লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। গতকাল এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এছাড়া দুপুরে অস্ত্র মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর জামিন শুনানিতেও পিপি শাহাদৎ হোসেন নীরব ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনজীবীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। আসামি নাসিম উদ্দিন সুনাম নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৩ অক্টোবর (বুধবার) সোনাপুর এলাকা থেকে র্যাব-১১ তাকে গ্রেফতার করে। তিনি শ্রমিকদল কর্মী খোকন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। আদালত সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভুঁইয়া বুধবার শুনানি শেষে ওই হত্যা মামলায় আসামি নাসিম উদ্দিন সুনামকে ২০ হাজার টাকা মুচলেকায় তার শ্যালক (স্ত্রীর বড়ভাই) অ্যাডভোকেট সাজ্জাদ হোসেনের জিম্মায় আগামি ১২ জানুয়ারী পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, একই হত্যা মামলায় সাবেক এমপি একরামুল করিম চৌধুরীসহ অনেকে মারাত্মক অসুস্থ হয়েও কারাগারে রয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে এ প্রথম আওয়ামী লীগ নেতা সুনাম কমিশনারের জামিন হওয়ায় বিষয়টি সবার নজরে এসেছে। তার উপর জামিন শুনানিতে পিপির নির্লিপ্ত থাকা নিয়ে অনেকের মধ্যে চাপা গুঞ্জন সৃষ্টি হয়েছে। নতুন পিপির কাছে আমরা এটা আশা করি না। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন কিভাবে হয়েছে তা আমি জানি না। তবে আজ (বৃহস্পতিবার) অস্ত্র মামলায় মিথ্যা তথ্য দিয়ে সাবেক এমপি একরামের জামিন শুনানির খবরে আমি গিয়ে জামিনের বিরোধীতা করেছি। সেখানে বিরোধীতা করার মতো অন্য কাউকে দেখিনি। জানতে চাইলে নির্লিপ্ততার অভিযোগ অস্বীকার করে আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন বলেন, আসামি পক্ষ শারীরিক অসুস্থতার ডাক্তারী সনদ জমা দিয়েছেন। আদালত তা বিবেচনায় নিয়ে হত্যা মামলায় তাকে জামিন দিয়েছে। অন্য সব আসামিরা একই কায়দায় সুযোগ পাবে কি-না জানতে চাইলে সরকারি এ কৌঁসুলী বলেন, ‘ডাক্তার কাউকে মৃত ঘোষণা করলে আদালত তাকে জীবিত বলার সুযোগ নেই।’ হত্যা মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে গণজমায়েতে অস্ত্রহাতে হামলা চালায় আসামিরা। এ সময় খোকন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যাওয়ার সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীসহ অনেকে কারাগারে আছেন।

নোয়াখালীর বেগমগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ সহ আহত ৫, আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রমহড়া দেওয়ার সময় গুলিবিদ্ধ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা হাসান গত ৪-৫ দিন আগে জেল থেকে ছাড়া পায়। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড ও বাজার দখলের হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বহিরাগত ছেলেদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে মহড়া দেয়। ওই সময় ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে পাথর নিক্ষেপসহ মারধর করে। এসময় একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজসহ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। স্থানীয়দের হামলায় আটককৃতদের মধ্যে একজন গুরুত্বর আহত হয়। আটককৃতরা হলেন, উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো. তারেক হোসেন (১৮), একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.শাকিব (২৪) ও গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের আব্দুল হকের ছেলে বাহার উদ্দিন (২৯)। গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাইন উদ্দিন বলেন, হাসান মোটরসাইকেল নিয়ে গোপালপুর বাজারে মহড়া দেওয়ার সময় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি তাদের মুখোমুখি পড়ে যাই। এ সময় তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এর আগে, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনকে কোমরে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের মারধর করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। হাসান যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে বাহার গুরুত্বর আহত। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category