• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ী উপজেলা শাখার জামায়াত আমীরসহ নির্বাচিত সকলের শপথ গ্রহন

বায়েজীদ :
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২৭/১১/২৪ রোজ বুধবার সকাল ০৭.০০ টায় গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জনাব মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।
২০২৫ – ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন-
১) জনাব অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু-(সুন্দরগঞ্জ উপজেলা), ২) জনাব মাওলানা নুরুল ইসলাম মন্ডল(সদর উপজেলা), ৩) জনাব অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ(গাইবান্ধা শহর), ৪) জনাব আবু বকর সিদ্দিক(পলাশবাড়ী উপজেলা), ৫) এরশাদুল হক ইমন(সাদুল্লাপুর উপজেলা), ৬) জনাব মাওলানা ইব্রাহিম হোসেন(সাঘাটা উপজেলা), ৭) জনাব মাওলানা সিরাজুল ইসলাম(ফুলছড়ি উপজেলা)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ ও জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেরাচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category