• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাঞ্চনার শিকার গৃহবধূ

বায়েজীদ :
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুনিয়াগাড়ী গ্রামে। ভুক্তভোগীর দাবী তার স্বামী এবং ছেলে মারা যাওয়ার পর অসহায় হয়ে পরেন রুমা। এই সুযোগে দেবর মিজানুর রহমান মিন্টু বিভিন্ন ভাবে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী রুমার সাথে দেবর মিন্টুর কথা কাটাকাটির জের ধরে দেবর মিন্টু তাকে মারধর ও বিবস্ত্র করে বাসা থেকে বের করে দেন। এক পর্যায়ে রুমার মুখে ও গলায় আঘাত করেন দেবর মিন্টু। গুরুতর আহত অবস্থায় রাতেই রুমা বেগম পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হন।
এই ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা তার কাছে জানতে চাইলে তিনি জানান-দেবরের কুপ্রস্তাব এবং নির্যাতন থেকে রক্ষা পেতে রুমা বেগম প্রশাসনিক সহযোগীতা কামনা করেছেন।
এই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মিন্টুর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ভুক্তভোগী রুমা পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পলাশবাড়ীতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইয়াসার রহমান তাপাদার, উপজেলা বিএনপি সভাপতি আঃ সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্ট, সাংবাদিক রবিউল ইসলাম পাতা, পাপুল সরকার, সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
অনুষ্ঠান শেষে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category