• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশকিছু সুপারিশ সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, ‘না’ ভোট ফিরিয়ে আনাসহ বেশকিছু সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেছেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্দলীয় করার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়।’’
তিনি বলেন, ‘‘রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন, সে বিষয়েও বলেছেন তারা। ‘না’ ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়েও আলোচনা হয়েছে।’’
বৈঠকে কমিশনের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত হবে না। সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে।’’
এ সময় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category