• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের সমাপনী সভা মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস। এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম,
প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির,পরিত্রানের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, দলিত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক কুমার দাস, কেশবপুর উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি সুফিয়া পারভীন শিখা, কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সাধারণ সম্পাদক বিদেশ রঞ্জন মৃধা, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, মানব কল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, আইসিডির সদস্য আশিকুজ্জামান আশিক, শিশু সুরক্ষা কোয়ালিশানের সদস্য অভিজিত মহলদার, মুর্শিদা আক্তার, সাধনা মুন্ডা, ধীরাজ মাহাতো, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা, সদস্য নমিতা মুন্ডা প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ আদিবাসী মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

কয়রায় বিএনপির সম্প্রীতির সমাবেশ
কয়রায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে বাগালী ইউনিয়ন বিএনপি এই সম্প্রীতির সমাবেশের আয়োজন করে। বাগালী ইউনিয়ন বিএনপি নেতা এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, সেচ্ছাসেবক দল নেতা ডাঃ নূর ইসলাম খোকন, ইউপি সদস্য নূর ইসলাম খোকা, ডি এম হেলাল উদ্দীন, কৃষকদল নেতা এস এস গোলাম রসুল, বাগালী ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদুর রহমান বাপ্পা, এস এম আলাউদ্দিন, আঃ সামাদ সরদার, আতিয়ার রহমান,তৈয়বুর রহমান, গোলাম রেজা, আজিবার রহমান, আবুল কালাম, মহিলা দল নেত্রী মমতাজ বেগম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category