• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতির অভিযোগ

বায়েজীদ :
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) খাইরুল ইসলামের বিরুদ্ধে সার ও বিজ বিক্রির অভিযোগ উঠেছে।
খাইরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর ও হোসেনপুর ব্লক এর উপসহকারী কর্মকর্তা।
গত ২২ এপ্রিল সোমবার দুপুর ১২ টার সময় একই পরিবারের ৫জন ব্যাক্তির আইডি কার্ড ব্যবহার করে ৫টি নামে ৫কেজি করে ২৫কেজি বর্ষালি ধানের বিজ ও ৫টি নামে ১০কেজি ডেপ ১০কেজি পটার্স (এমওপি) ১০০কেজি সার উত্তলন করেন এবং উত্তলন কৃত সার ও বিজ বেঙুলিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ রতন মিয়ার যোগসাজশে বড়ো শিমুলতলা রোডস্থ একটি দোকানে বিক্রির সময় সাংবাদিকের নজরে আসে।
বেঙুলিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক রতন মিয়া বলেন,আমি বাহক মাত্র এখানে আমার কিছুই নেই। খাইরুল ইসলাম বিএস এর বাড়ি আমার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি মাঝে মধ্যে আমার মাধ্যমে এভাবে সার ও বিজ বিক্রি করেন। তিনি আরও বলেন কাশিয়াবাড়ী রোডস্থ একটি দোকানে বিজ গুলো বিএস আমাকে রাখতে বলেছে আর সার ২বস্তা ১হাজার ৭’শত টাকায় বড়ো শিমুলতলা রোডস্থ দোকানে বিক্রি করতে বলেছে।
এবিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) খাইরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবো না।
আমার স্যার ঢাকা ট্রেনিংএ আছে তিনি আসলে তার সাথে কথা বলে তার পর এ বিষয়ে কথা হবে।
উক্ত বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু’র সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার এবিষয়ে কিছু জানা নেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category