• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে বিএনপির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

বায়েজীদ :
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করায় এর প্রতিবাদ জানিয়ে পলাশবাড়ীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ। ১৩ নভেম্বর বুধবার দুপুরে পলাশবাড়ীর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মলনের এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা বিএনপি নেতা মুকুল আহম্মেদ,শহিদুল ইসলাম রাজা,জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্জু প্রধান, আজাহার আলী,আওয়াল মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর নিক্সন,পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক শামীম রেজা, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সংবাদ সম্মেলনে পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ লিখিত বক্তব্যে জানান, আমি সততা ও নিষ্ঠার সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে একাধিক বার দায়িত্ব পেয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করছি। কোন লোভ লালসা আমাকে আকৃষ্ট করতে পারেনি। আমার রাজনৈতিক ও সামাজিক সফলতা দেখে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা হয়েছে। প্রচারকৃত ঘটনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বটে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পলাশবাড়ী উপজেলার সকল বিএনপির নেতাকর্মী-সমর্থক ও সম্মানিত সহযোদ্ধাদের জানাচ্ছি যে, এহেন অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরো জানান, দলীয় সিদ্ধান্তের আলোকে ষরযন্ত্রকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ কে জড়িয়ে একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করায় চক্রান্ত চালিয়ে যাচ্ছে।


বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে কয়েকটি পরিবার
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত- মকবুল হোসেনের ছেলে আঃ মজিদ এর বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন হলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন অভিযুক্ত আঃ মজিদ গং এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবার গুলো। টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি অন্যায় ভাবে বন্ধ করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায় একই গ্রামের মৃত-দবির উদ্দীনের ছেলে আবু সাঈদ গংদের সাথে আঃ মজিদের দীর্ঘ দিন ধরে বসতবাড়ীর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ দরবার করার পরেও কোন সুরাহা না হওয়ায় দীর্ঘদিন হলো পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগী আবু সাঈদ ও অন্য পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ষাট বছরের আমাদের বাড়ীর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমাদের রিক্সা- ভ্যান পাশের অন্য এক বাড়ীতে রেখে আসি। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, আবার আমাদের কেউ অসুস্থ হলে হাসপাতালেও নিয়ে যেতে পারি না। আমরা আর কোন উপায় না পেয়ে প্রশাসনের দারস্ত হয়েছি। পরিবারগুলো খুবই সমস্যার মধ্যে আছে। তিনি আরও জানান,টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর , সভাপতি সামিকুল ইসলাম লিপন, যুবলীগ নেতা ও কাউন্সিলর শেখ ফরিদসহ এসে তারা এই রাস্তা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত আঃ মজিদের সাথে কথা বললে তিনি জানান এটা কোন ম্যাপের রাস্তা নয়, এমনিতেই ওনারা চলাচল করেছেন, যায়গাটি আমাদের প্রয়োজন হওয়ায় আমরা যায়গাটি বন্ধ করে দিয়েছি। তবে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তা দখল করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত আঃ মজিদ।
এঘটনায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি। এ অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে পূর্নরায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত রির্পোট প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মোঃ আল ইয়াসা রহমান তপাদার জানান, ইতিমধ্যে আমরা তদন্ত রিপোর্ট পেয়েছি। তিনি আরো বলেন,ইউএনও স্যার ছুটিতে আছেন তিনি আসলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category