• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের ৮ দিন পর গর্ত থেকে পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আতাউর শাহ্ :
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর পত্নীতলার মুশরইল গ্রামের একটি ধান ক্ষেতের ভেতরের গর্ত থেকে মো. মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর পর স্থানীয়রা ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সে গুলো উদ্ধার করে।
নিহত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান উপজেলার মুশরইল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ও মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহত পরীক্ষার্থীর খালু মো. মহব্বত জান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত বুধবার সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন।
এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পরেন। এরমধ্যে আজ দুপুরের পর স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দেখে। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ রয়েছে। এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মরদেহ বলে সনাক্ত করে।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুল বলেন, এ সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। এখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category