• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক-১

মোঃ আল আমিন,
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি টাকা মুল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে জব্দ করা হয়।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন।
এসময় কাভার্ডভ্যান চালকের সহকারী সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো: মুছন মিয়ার ছেলে মো: সাদেক (৪৫) কে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে তল্লাশী করে ডিবি পুলিশ। এসময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করাসহ চালকের সহকারীকে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত হতে আনা এসব ভারতীয় শ্যাম্পু, সাবান, মেডিসিনসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় সরকারি শুল্ক ফাঁকি বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে ৭ নভেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়ায় একটি কাভার্ড ভ্যান হতে প্রায় কোটি টাকার প্রসাধনী জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category