• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা ২ ইউপি চেয়ারম্যান আটক

আতাউর শাহ্ :
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ খুরশীদ আলম রুবেল ৫২, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন এর চেয়ারম্যান, মোঃ তোফাজ্জল হোসেন তোফা ৪৮, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সুপারের নির্দশে ওসি ডিবির দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ডিবির চৌকস অফিসার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ রাত্রীতে আত্রাই ও রানীনগর হতে ২ চেয়ারম্যান আটক করে ডিবি অফিসে নিয়ে যায়।
আটককৃত চেয়ারম্যান হলেন, এজাহার নামীয় ওয়ারেনভক্ত আসামী নওগাঁ সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেল, পিতা মৃত খয়বর আলী মন্ডল, থানা নওগাঁ, জেলা নওগাঁ। রাণীনগর লক্ষিপুর গ্রাম মামার বাড়ি হতে আটক হয়।
অপর চেয়ারম্যান হলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন এর চেয়ারম্যান, মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৪৮) পিতা- মৃত তব্বির উদ্দিন ডুবরা, গ্রাম বৈঠাখালি, থানা- আত্রাই, জেলা নওগাঁ। নিজ গ্রামের পার্শ্ববর্তী বাড়ি হতে আটক হয়।
চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান আটকের খবর ইউনিয়নের ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলে ও জানা যায়।
এবিষয়ে ওসি ডিবি মোঃ আব্দুল মান্নান, সত্যতা নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে ও আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category