• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় মৎস্য ঘের লুটপাটের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার আটরা গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের পুত্র মোঃ রিয়াছাদ আলী। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন , কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াজ উদ্দীন লিটনকে বিগত ২০১৯ সাল হতর ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হারিতে লিজ দেয়। প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করা হয় । অথচ হারি দেওয়ার শুরু থেকে৷ বিগত আওয়ামী সরকারের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দেখিয়ে কোন হারি পরিশোধ না করে তারা মৎস্য ঘের করে থাকে। গত ৬ বছরে তাদের নিকট ১২ লক্ষ টাকা হারি পাওনা রয়েছে । এছাড়া ২০২৩ সালে তাদের ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তারা গায়ের জোরে ঘের দখলে রেখেছে। পরবর্তীতে হারির টাকা না পেয়ে আমাদের নিজেদের জমি আমরা অনুকূলে নিয়েছি। আমাদের জমি আমরা অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালতে মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। ঐ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা কোন ঘের দখলের সাথে কোন প্রকার জড়িত ছিলনা। ঘের দখলের কোন ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষরা তাদের ফায়দা হাসিল করতে না পেরে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে । এ সময় সংবাদ সম্মেলন জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন ়আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।


কয়রায় সিএসও কমিটির সভা
কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সিএসও কমিটির সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক
অধ্যাপক আ, ব, ম, আবদুল মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস, সংগঠনের সাধারন সম্পাদক কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সহ সম্পাদক ও মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা,
সাংবাদিক ফরহাদ হোসেন, সিএসও কমিটির সদস্য ধীরেশ মাহাতো, মুর্শিদা খাতুন, অভিজিত মহালদার,কোমলেশ মন্ডল, সাধনা মুন্ডা, আশিকুজ্জামান আশিক, মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ। প্রকল্পের এক্সজিট মিটিং এর পাশাপাশি কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ, শিশু শ্রম, স্থানীয় সিএসওদের সাথে, আলোচনা এবং শিশু পাচাররোধে করনীয় বিষয় সহ প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category