• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ১৭ আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে- পাঁচটি বিদেশি পিস্তল, আটটি এলজি, চারটি একনলা বন্দুক, নয়টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১২ কেজি গাঁজা। এছাড়া এসময় এসব পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। এর আগে, সোমবার রাতে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজার ও সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন (২১), একই উপজেলার রুইতখালী গ্রামের মো. রবিন (২৮), সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের মো. বাহার (৩০), বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬) ও কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২)। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশের সদস্যরা সেনবাগের সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে। চেকপোস্টে রাত ১টার দিকে ১২ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এরপর রাত দেড়টার দিকে পিকআপ ভ্যানের ভেতরে পলিথিনের প্যাকেটে লুকানো ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, তিন-চারদিন আগে সোনাইমুড়ীর দেওটি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তারা আরও কয়েকটি অত্যাধুনিক পিস্তল নিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর বাহারকে আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে প্রবাসী জাফর মিয়ার রান্নাঘরে প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা নয়টি ম্যাগাজিনসহ পাঁচটি বিদেশি পিস্তল, দুটি এলজি, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। প্রেস ব্রিফিংয়ে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

কেন্দ্রীয় ছাত্রদলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে বিএনপি সরকার গঠন করলে চিকিৎসক নিরাপত্তা আইন করার অনুরোধ জানান এবং নোয়াখালী মেডিকেল কলেজ থেকে হাসপাতাল প্রায় ৮-১০ কিলোমিটার দূরে এ বিষয়ে তারা বলেন, প্রতিদিন কলেজ ক্যাম্পাস থেকে হাসপাতালে যাতায়াত করতে তাদের দেড় থেকে দুই ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় হয়। মেডিকেল কলেজের পাশেই হাসপাতাল অবকাঠামো নির্মাণের দাবি জানায় এছাড়াও দেশের বর্তমান মূল্যস্ফীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের অন্যায়ের বিষয়ে মতামত ব্যক্ত করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাসিবুল হাসান সজীব সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরত্ব দিবে। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্র যেমন যুক্তরাজ্যের আলোকে হধঃরড়হধষ যবধষঃয ংবৎারপব (ঘঐঝ) এর মতো সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আলাদাভাবে জিডিপির মিনিমাম ৫% বাজেট রাখা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আধুনিক এবং যুগোপযোগী করা হবে। এছাড়াও মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরী নিশ্চিত এবং অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণায় গুরত্ব দেয়া হবে। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। এসময় ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ৩১দফা সম্মলিত বুকলেট, ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য নিয়ে পুস্তিকা এবং শুভেচ্ছা স্মারক হিসেবে কলম উপহার দেয়া হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি নিম গাছ রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category