• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না: নোয়াখালীতে ভিপি নুর

একেএম শাহজাহান :
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : সারা দেশে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলেছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কিন্তু রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা, সেই সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছরে নিয়ে আসা, দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্ধ দেয়া, যেন সাধারণ মানুষ রাজনীতি করতে পারে। শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য আবদুস জাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে ভিপি নুর বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নেই। দেশ সংস্কার করতে যতটুকু সময় দরকার তা অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হবে। দখলদার চাঁদাবাজকে দেখতে চাই না, নতুনদের দেখতে চাই। যেন লুটেরা ক্ষমতায় আবার আসতে না পারে। এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নোয়াখালীর অভিশাপ হলো ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের মিলে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের ক্ষমা করা যায় না। আমরা ভুলে যায়নি কীভাবে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের প্রতিটি বুলেটের বিচার করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে না। সরকার প্রসঙ্গে বলেন, এ সরকারকে সহযোগিতা করতে হবে। এ সরকার আমাদের সরকার। এ সরকারের মাধ্যমে রাষ্ট্র সংষ্কার করতে হবে। তাই জাতীয় ঐক্যের দিকে নজর দেয়ার কথাও বলেন তিনি।

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, ভিপি জসিম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category