সবুজবাংলা২৪ডটকম, উত্তরা : ঢাকা সিটির উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ (৩৫) কয়েকজন সহযোগীসহ আটক হয়েছেন। সে সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনী সংবাদমাধ্যমকে জানায়, তার নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, মাদক ব্যবসা-অস্ত্র ও কিশোর গ্যাং আশ্রয় দিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আলতাফ। সে সঙ্গে উত্তরা এলাকা যুব সমাজ ধ্বংশ করেছিলো। তার অত্যাচারে উত্তরায় ব্যবসায়ী মহল অতিষ্ঠ ছিলো।
তার প্রকৃত নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সবার নিকট পরিচিত। অস্ত্র ব্যবসা ও মাদক এবং কিশোর গ্যাংয়ের দিয়েই রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব করেন তিনি। বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন নিজের আত্মরক্ষার্থে ।
এই সন্ত্রাসী আলতাফ আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়েই অনেকটা আত্মগোপনেই ছিলেন। ২৯ অক্টোবর (মঙ্গলবার) উত্তরা ৮ নম্বর সেক্টরের তিনি বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ গত রাতে ডগ স্কোয়াডসহ যৌথবাহিনী অভিযান চালায় বস্তিতে । গ্রেফতার করা হয় শীর্ষ এই সন্ত্রাসী আলতাফকে। তথ্যে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব-পশ্চিম থানাধীন ও দক্ষিণখান (আশকোনা), উত্তরখানসহ বিভিন্ন এলাকায় সন্তাসী কর্মকান্ড হতো এই আলতাফের নির্দেশেই।
সেনাবাহিনী জানায়, স্বৈরাচার সরকারের পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট করা হয় তার নেতৃত্বেই। গত ৩০ অক্টোবর (বুধবার) থানা থেকে লুট হওয়া অস্ত্রের বেশ কিছু উদ্ধার হয় অভিযান চালিয়ে সূত্রে জানা যায়।
ঢাকার বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে আলতাফের বিরুদ্ধে। যৌথ বাহিনী ঘোষণা দিয়েছে পুরো এলাকা সন্ত্রাস মুক্ত করতে অভিযান চলমান থাকবে ।