• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিদেশী পিস্তল গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)।
সনেট এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট-২০ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামী সনেট ও একটি লোহার তৈরী চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category