সবুজবাংলা২৪ডটকম, রাজৈর (মাদারীপুর) : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারা দেশে আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিহতের জন্য দোয়া ও হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা ও পৌরসভার শাখার উদ্যোগে টেকেরহাট বাস স্ট্যান্ড মসজিদের সামনের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক আলী আহমেদ আকন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলার কর্মপরিষদ সদস্য ডা. খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, পৌর আমীর সেখ মোশাররফ হোসেন, মাষ্টার নজরুল ইসলাম, মোহাইমিনুর মোল্লা, মাও. ইব্রাহিম হোসেন, হাফেজ হাবিবুর রহমান, রাকিব ভূইয়া, নাজিম উদ্দিন, লিয়াকত আলী খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী নজরুল ইসলাম। বক্তারা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের উপযুক্ত বিচার দাবি করেন।